সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২২
C₆H₆ —(?)→ C₆H₅NO₂ —(Sn + HCl)→ ? —(NaNO₂, HCl, 0°C)→ ? —(?)→ C₆H₅OH
রসায়ন (লিখিত) — প্রশ্ন 3
ব্যাখ্যা
বেনজিন → নাইট্রোবেনজিন → অ্যানিলিন → ডায়াজোনিয়াম লবণ → ফেনল — ক্লাসিক রূপান্তর।
ক) বিক্রিয়াগুলি পূর্ণ কর। (২ নম্বর)
C₆H₆ —(গাঢ় HNO₃ + গাঢ় H₂SO₄, 50–60°C)→ C₆H₅NO₂ —(Sn + HCl)→ C₆H₅NH₂ —(NaNO₂ + HCl, 0°C)→ C₆H₅N₂Cl —(H₂O/H⁺, 40°C)→ C₆H₅OH।
খ) SN1 এবং SN2 দ্বারা তুমি কী বুঝ? (০.৫ নম্বর)
SN1: এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন — হার শুধু অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, দুই ধাপে ঘটে (3°RX > 2° > 1°)। SN2: দ্বি-আণবিক — হার দুটি বিক্রিয়কের উপর, এক ধাপে ঘটে (CH₃X > 1° > 2° > 3°)।