সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২১
রসায়ন (লিখিত) — প্রশ্ন 3
ব্যাখ্যা
নাইট্রেশন তারপর বিজারণ; অ্যালডিহাইড আলাদা করে টলেন পরীক্ষা।
ক) বেনজিন থেকে কীভাবে অ্যানিলিন তৈরি করবে বিক্রিয়াসহ লেখ। (১.৫ নম্বর)
C₆H₆ + HNO₃ (গাঢ়) —(গাঢ় H₂SO₄, 50–60°C)→ C₆H₅NO₂ + H₂O; C₆H₅NO₂ + 6[H] —(Sn + HCl)→ C₆H₅NH₂ + 2H₂O।
খ) পরীক্ষাগারে –CHO কীভাবে শনাক্ত করবে? (১ নম্বর)
2,4-DNP যোগে হলুদ-কমলা অধঃক্ষেপ (কার্বনিল শনাক্ত); টলেন বিকারকে সিলভার দর্পণ — R–CHO + 2[Ag(NH₃)₂]OH → 2Ag↓ + RCOONH₄ + 3NH₃ + H₂O (কিটোন দেয় না)।