সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৫
জীববিজ্ঞান (লিখিত) — প্রশ্ন 1
ব্যাখ্যা
দুটিই এন্ডোসিমবায়োটিক উৎপত্তির অঙ্গাণু — নিজস্ব DNA, 70S রাইবোসোম, দ্বিস্তরী পর্দা ও ATP সংশ্লেষণ মিল।
ক) মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মধ্যে পাঁচটি সাদৃশ্য লিখ। (২.৫ নম্বর)
(i) মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড দুটিই দ্বিস্তরী আবরণী (পর্দা) বেষ্টিত কোষীয় অঙ্গাণু। (ii) দুটি অঙ্গাণুই নিজস্ব প্রতিরূপ সৃষ্টি করতে পারে (আধা-স্বয়ংক্রিয়)। (iii) দুটিতেই নিজস্ব 70S রাইবোসোম এবং বৃত্তাকার DNA থাকে। (iv) দুটিতেই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন (ETC) বিদ্যমান এবং ATP উৎপাদন ঘটে। (v) দুটিই এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত করে।