SmartPora
সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২১

বাংলা (লিখিত) — প্রশ্ন 2

ব্যাখ্যা

প্রজ্ঞাপন = সরকারি বিজ্ঞপ্তি, ক্রোড়পত্র = বিশেষ সংযোজনী (supplement)।

  1. ক) প্রদত্ত পারিভাষিক শব্দ দিয়ে বাক্য গঠন কর: পাদটীকা, প্রজ্ঞাপন, পুরাণ, ক্রোড়পত্র, হালনাগাদ। (২.৫ নম্বর)

    পাদটীকা — গবেষণাপত্র লেখার সময় পাদটীকা দেওয়া আবশ্যক। প্রজ্ঞাপন — বিদেশি বাণিজ্যে ২ শতাংশ অতিরিক্ত কর ধার্য করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পুরাণ — গ্রিক পুরাণ গ্রিসের সংস্কৃতি ও রীতিনীতির উদ্ভবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ক্রোড়পত্র — বিজয় দিবসে জাতীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। হালনাগাদ — জাতীয় পরিচয়পত্র হালনাগাদের কাজ চলছে।

এই বিষয়ের আরও প্রশ্ন

বাংলা (লিখিত) — প্রশ্ন 2 — উত্তর ও ব্যাখ্যা | SmartPora — স্মার্টপড়া