সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৫
জীববিজ্ঞান (লিখিত) — প্রশ্ন 2
ব্যাখ্যা
ঘাস গোত্র: ফাঁপা মধ্যপর্ব, লিগিউল, স্পাইকলেট, সর্বমুখ পরাগধানী ও ক্যারিঅপসিস ফল — এই কয়টি মুখস্থ রাখলেই যথেষ্ট।
ক) উদাহরণসহ Poaceae গোত্রের চারটি সনাক্তকারী বৈশিষ্ট্য লিখ। (২.৫ নম্বর)
(i) কাণ্ড সাধারণত নলাকার, মধ্যপর্ব ফাঁপা। (ii) পরাগধানী সর্বমুখ (versatile)। (iii) ফল ক্যারিঅপসিস। (iv) গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট। উদাহরণ: ধান (Oryza sativa L.), বাঁশ (Bambusa bambos) ইত্যাদি। অন্যান্য বৈশিষ্ট্য: পাতা লিগিউলবিশিষ্ট; পত্রমূল কাণ্ডবেষ্টক; পুষ্পবিন্যাস স্পাইকলেট (মঞ্জরী); গর্ভমুণ্ড পালকের ন্যায়; অমরাবিন্যাস মূলীয়।