সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২০
এ বয়সে তাই নেই কোনো সংশয়- এ দেশের বুকে আঠারো আসুক নেমে।
বাংলা (লিখিত) — প্রশ্ন 2
ব্যাখ্যা
তারুণ্যের সাহস ও স্বপ্নই জাতির চালিকাশক্তি — এটিই মূল ভাব।
ক) ভাব-সম্প্রসারণ কর (অনধিক পাঁচটি বাক্যে)। (২.৫ নম্বর)
সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতার এ চরণে কবি আঠারো বছর বয়সের ইতিবাচক শক্তির কথা বলেছেন। জড়, নিশ্চল, প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে এ বয়স নতুন জীবন রচনার স্বপ্ন দেখে। দুঃসাহস, কল্যাণ ও সেবাব্রত নিয়ে এ তারুণ্য জাতির জন্য সম্মান ও গৌরব বয়ে আনে। তাই কবি প্রার্থনা করেন, আঠারোর এই প্রাণশক্তি যেন জাতির জীবনে মূল শক্তি হয়ে আবির্ভূত হয়।