MCQ · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০১১
অনু ও তনু দুই অংশীদার একটি অংশীদারী কারবারে ৩:২ হারে লাভ ক্ষতি বণ্টন করে। ২০১০ সনের ১ জানুয়ারি তাদের প্রারম্ভিক মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ ও ৫০,০০০ টাকা। চুক্তি অনুসারে অংশীদারদ্বয় প্রারম্ভিক মূলধনের উপর ১০% সুদ পাবে এবং অনু মাসিক ১,০০০ টাকা বেতন পাবে। ২০১০ সনে কারবারটি ২,০০,০০০ টাকা মোট মুনাফা করে। পরিচালন খরচ (operating expenses) হল ৭০,০০০ টাকা ও অন্যান্য খরচ ৫,০০০ টাকা। ২০১০ সনের বণ্টনকৃত মুনাফার পরিমাণ কত?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ঘ) ১,০০,০০০ টাকা
ব্যাখ্যা
নীট মুনাফা = ২,০০,০০০ − ৭০,০০০ − ৫,০০০ = ১,২৫,০০০; মূলধনের সুদ (৮,০০০ + ৫,০০০) ও অনুর বেতন ১২,০০০ বাদে বণ্টনযোগ্য মুনাফা = ১,২৫,০০০ − ১৩,০০০ − ১২,০০০ = ১,০০,০০০ টাকা।