MCQ · রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৩
একটি 10 V ব্যাটারির সাথে 2 Ω রোধ শ্রেণিতে যুক্ত; এর পর দুটি সমান্তরাল শাখা আছে, প্রতিটিতে একটি 3 Ω রোধ ও একটি আদর্শ ডায়োড শ্রেণিতে যুক্ত। একটি শাখার ডায়োড ফরোয়ার্ড বায়াসে এবং অন্য শাখার ডায়োড রিভার্স বায়াসে আছে। 2 Ω রোধের মধ্য দিয়ে কারেন্টের মান কত?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: গ) 2 A
ব্যাখ্যা
রিভার্স বায়াসের ডায়োডের শাখায় কারেন্ট চলে না, তাই কেবল একটি 3 Ω শাখা কার্যকর। মোট রোধ = 2 + 3 = 5 Ω, কারেন্ট I = 10/5 = 2 A।