MCQ · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০১৪
যদি প্রারম্ভিক মজুত ৬০,০০০ টাকা, সারা বৎসরের ক্রয় ৩০০,০০০ টাকা, অন্তর্মুখী পরিবহন খরচ ৬,০০০ টাকা, বহির্মুখী পরিবহন ১০,০০০ টাকা, ক্রয় ফেরত ও ভাতা ৮,০০০ টাকা, সরবরাহের সমাপনী মজুদ ৫,০০০ টাকা এবং পণ্যের সমাপনী মজুদ ৫০,০০০ টাকা হয় তবে বিক্রীত পণ্যের খরচ হবে- (If beginning inventory is Tk. 60,000, goods purchase Tk. 300,000 during the year, freight in Tk. 6,000, freight out Tk. 10,000, purchase returns & allowance Tk. 8,000, ending inventory of supplies Tk. 5,000 and ending inventory of merchandise goods is Tk. 50,000, cost of goods sold will be)
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ঘ) ৩০৮,০০০ টাকা (Tk. 308,000)
ব্যাখ্যা
বিক্রীত পণ্যের ব্যয় = প্রারম্ভিক মজুদ ৬০,০০০ + ক্রয় ৩,০০,০০০ + অন্তর্মুখী পরিবহন ৬,০০০ − ক্রয় ফেরত ৮,০০০ − সমাপনী পণ্য মজুদ ৫০,০০০ = ৩,০৮,০০০ টাকা। বহির্মুখী পরিবহন বিক্রয় খরচ, আর সরবরাহের মজুদ পণ্য নয় — দুটোই বাদ।