MCQ · রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০১৮
ভূমির উপর খাড়াভাবে দণ্ডায়মান একটি খুঁটির সাথে 40 m দীর্ঘ একটি শক্ত দড়ির একপ্রান্ত বাঁধা আছে এবং অপর প্রান্তে একটি লোক (ভূমিতে দাঁড়িয়ে) নির্দিষ্ট বল প্রয়োগে টানছে। খুঁটিটির কত উচ্চতায় দড়ি বাঁধলে লোকটির পক্ষে তা উল্টিয়ে ফেলা সহজ হবে?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: খ) 20√2 m
ব্যাখ্যা
দড়ি ভূমির সাথে θ কোণ করলে বাঁধার উচ্চতা 40 sinθ এবং খুঁটির গোড়ার সাপেক্ষে বলের ভ্রামক = F × 40 sinθ cosθ = 20F sin2θ। এটি সর্বোচ্চ হয় θ = 45°-এ, তখন উচ্চতা = 40 sin45° = 20√2 m।