MCQ · বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা · ২০২০
ভূ-পৃষ্ঠে কোনো বস্তুর ভর 50 কেজি হলে চাঁদে কত?
- ক50 kg
- খ980 kg
- গ9.8 kg
- ঘ98 kg
সঠিক উত্তর: ক) 50 kg
ব্যাখ্যা
কোনো বস্তুর ভর বলতে বোঝায় ঐ বস্তুর মোট পদার্থের পরিমাণ। বস্তুর ভর সব জায়গায় একই থাকে। ভূ- পৃষ্ঠ, পৃথিবীর কেন্দ্র, চন্দ্রপৃষ্ঠ সর্বত্র কোনো বস্তুর ভর একই থাকবে।